সকল মেনু

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের আয় বেড়েছে

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার, ২১ এপ্রিল  অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা এবং গত বছর একই সময়ে ১ টাকা ৯৯ পয়সা আয় ছিল।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪–মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৮ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৪১ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top