সকল মেনু

ক্রাউন সিমেন্টের জমি কেনার সিদ্ধান্ত

ক্রাউন সিমেন্ট পিএলসি ১৩ কোটি ৭৭ লাখ টাকায় মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে ৩৩০ ডেসমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ক্রাউন সিমেন্টের জমি কিনতে ব্যয় হবে প্রায় ১৩ কোটি ৭৭ লাখ ৫২ হাজার টাকা। এর মধ্যে নিবন্ধন ও আনুষঙ্গিক ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ক্রাউন সিমেন্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯০ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৭ পয়সায়।

কোম্পানিটি সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে ক্রাউন সিমেন্টের ইপিএস হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ৫৬ টাকা ৯৯ পয়সায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top