শমরিতা হাসপাতাল লিমিটেড: গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৬২ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫৬ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৭২ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪প টাকা ৩৯ পয়সা।
আগামী ৯ ডিসেম্বর, সকাল ১১টা হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন): কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৩ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১২ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ০২ টাকা ৪২ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর, বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।