প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৭:০৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক (পরিসংখ্যান) হিসেবে কর্মরত ছিলেন। বুধবার, ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর (প্ল্যানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং) জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান অনুযায়ী এ পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতির পর তাঁকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৭:০৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।