সকল মেনু

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি খালিদ মাহমুদ

 সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছেন মো. খালিদ মাহমুদ খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) অতিরিক্ত এমডি ও চিফ বিজনেস অফিসার ছিলেন।

খালিদ মাহমুদ খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ২৬ বছরের কর্মজীবনে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি), হোলসেল ব্যাংকিং বিভাগের প্রধান এবং প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ—এই তিন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top