প্রকাশ : ডিসেম্বর ১০, ২০২৫ , ১২:০৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিষ্টেড কোম্পানীজ-র (বিএপিএলসি) ২০২৬-২০২৭ কার্যকালের জন্য ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ সভাপতি এবং সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিএপিএলসি নির্বাচন বিধিমালা ও তফসিল অনুসারে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএপিএলসি পঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর একটি শীর্ষ সংগঠন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১০, ২০২৫ , ১২:০৯ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।