সকল মেনু

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ১৬ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৪১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। কোম্পানিটির সপ্তাহজুড়ে ২৯ কোটি ৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৪ দশমিক ২২ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি-এর ২৩ কোটি ৮ লাখ র টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ২৭ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— মালেক স্পিনিং মিলস পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিএনআইসিএল) এবং এনভয় টেক্সটাইলস পিএলসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top