সকল মেনু

আছিয়া সী ফুডের লভ্যাংশ ঘোষণা

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আছিয়া সী ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৭ পয়সা।

আগামী ২২ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৮ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top