প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ১০:৪২ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মহিউদ্দিন আহমেদ। চেয়ারম্যান হিসেবে নিয়োগের আগে তিনি বিটিআরসির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
মো. মহিউদ্দিন আহমেদ শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। শ্যাম সুন্দর সিকদার ২০২০ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন।
সোমবার, ১১ ডিসেম্বর জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মো. মহিউদ্দিন আহমেদ ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত এই পদে থাকবেন।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ১২, ২০২৩ , ১০:৪২ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।