সকল মেনু

পুঁজিবাজার থেকে ৫ কোটি টাকা তুলবে ওয়েব কোটস

শেয়ারবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েব কোটস। কোম্পানিটি এসএমই খাতে তালিকাভুক্ত হবে। কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে বাজার থেকে ৫ কোটি টাকা নেবে। এই অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

টাকা উত্তেলনে কোম্পানির সাবসক্রিপশন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ অনুমোদন দেয়। সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। প্রতি শেয়ারের বিপরীতে নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৯২ পয়সায়। এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top