ক্রাফটম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। কোম্পানির কিউআই আবেদন আগামী ২১ এপ্রিল শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে ১৪ ফেব্রুয়ারি কিউআই অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। শেয়ারপ্রতি ১০ টাকা অভিহিত মূল্যে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় ক্রাফটম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড।
উত্তোলিত টাকায় ভবনের আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও ইস্যু ব্যবস্থাপনা ব্যয় হবে।
কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সা।
তবে শর্ত রয়েছে, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
ইস্যু ব্যবস্থাপনায় রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।