প্রকাশ : এপ্রিল ৬, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
পুৃঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে নিয়োগ পেতে চলেছেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইতোমধ্যে তার পুনঃনিয়োগ সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ওই ফাইলে সই করেছেন। চলতি সপ্তাহে বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
সরকার গত ১৭ মে, ২০২০ তারিখে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ করেছিল। সে হিসেবে আগামী ১৬ মে তার মেয়াদ শেষ হবে। আরেক মেয়াদে নিয়োগ পেলে তিনি ২০২৮ সালের ১৬ মে পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেয়ার করুন-
প্রকাশ : এপ্রিল ৬, ২০২৪ , ৮:২৫ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।