সকল মেনু

সাবমেরিন কেবলসের নাম সংশোধনে ডিএসইর সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। কোম্পানিটির নাম ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পাানি লিমিটেড’ এর পরিবর্তে ‘বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ‘BSCCL’ এর পরিবর্তে ‘BSCPLC’ হবে। মঙ্গলবার, ২১ মে থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top