সকল মেনু

চলতি সপ্তাহে তিন বন্ডের সভা

চলতি সপ্তাহে তিনটি বন্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। বন্ড তিনটি হলো প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড, ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড ও এপিএসসিএল (আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিমিটেড) নন-কনভার্টিবল অ্যান্ড ফুললি রিডিমেবল কুপন বেয়ারিং বন্ড।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।

প্রিমিয়ার ব্যাংক বন্ড: রবিবার, ২ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২৭ ডিসেম্বর ২০২৩ থেকে ২৬ জুন ২০২৪ পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের কুপন রেট ঘোষণা করা হবে। পাশাপাশি রেকর্ড ডেট নির্ধারণ করা হবে।

গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বরের বিপরীতে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি। ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে গত বছরের ২৬ জুনের বিপরীতেও ১০ শতাংশ কুপন রেট অনুমোদন করা হয়েছিল।

ব্যাংক এশিয়া ফার্স্ট বন্ড: মঙ্গলবার, ৪ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২৮ ডিসেম্বর ২০২৩ থেকে ২৭ জুন ২০২৪ অর্ধবার্ষিক সময়ের জন্য কুপন রেট ঘোষণা করা হবে।

চলতি বছরের ১ জানুয়ারি ডিএসইতে এন ক্যাটাগরিতে বন্ডটির লেনদেন শুরু হয়। বিএসইসির ৮১৩তম কমিশন সভায় বন্ডটি ইস্যুর প্রস্তাবে অনুমোদন করা হয়। বন্ডটির প্রতি ইউনিটের অবহিত মূল্য ৫ হাজার টাকা। কুপন হার ৬-১০ শতাংশ।

এপিএসসিএল বন্ড: বৃহস্পতিবার, ৬ জুন বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় অর্ধবার্ষিক সময়ের কুপন রেট ও রেকর্ড ডেট ঘোষণার পাশাপাশি আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

গত বছরের ৫ জুলাই থেকে এ বছরের ৪ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় অর্ধবার্ষিকে ইউনিটহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। গত বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে বন্ডহোল্ডারদের জন্য ৫ দশমিক ২৫ শতাংশ কুপন রেট ঘোষণা করে বন্ডের ট্রাস্টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top