পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলো তার মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের বিদ্যমান ৪২টি ধারা বাদ দিয়ে সেখানে নতুন ২৮টি ধারা প্রতিস্থাপন করবে। কোম্পানি ২টি হলো: পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড: কোম্পানিটির নতুন নাম হবে-মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৪ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটির নতুন নাম হবে-মনোস্পুল বাংলাদেশ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির নাম ও মেমোরেন্ডাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১৬ জুলাই হাইব্রিড পদ্ধতিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৪ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। শেয়ারহোল্ডারদের সম্মতির পাশাপাশি হাইকোর্টের অনুমতি সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।