সকল মেনু

সব সূচক ঊর্ধ্বমুখী, সোমবার উত্থানে ডিএসইর লেনদেন

সিনিয়র রিপোর্টার : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকের বড় উত্থান দেখেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এরই ধরাবাহিকতায় সোমবার দুপুরের পরে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও ব্যাংক খাতের উপর ভর করে সূচক বাড়ছে।

দুপুর দেড়টায় ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে পৌঁছায় ৬ হাজার ৪১৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৪০৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৩৫৯ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮১ কোটি ৬৫ লাখ টাকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top