সকল মেনু

কনফিডেন্স সিমেন্টের লভ্যাংশ ঘোষণা

কনফিডেন্স সিমেন্ট  পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সোমবার, ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৭৩ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৩ টাকা ১৫ পয়সা (রি-স্টেটেড) আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি কনসুলেটেড নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৪ টাকা ৭৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ অক্টোবর এবং ৩০  সেপ্টেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top