সকল মেনু

কনফিডেন্স সিমেন্ট বন্ধ করবে রেডি-মিক্স কনক্রিট প্ল্যান্ট

কনফিডেন্স সিমেন্ট পিএলসি তাদের রেডি-মিক্স কনক্রিট প্ল্যান্টের ব্যবসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের সাউথ পতেঙ্গা সি-বীচ রোডে অবস্থিত ২৪ লাখ সিএফটি ক্ষমতাসম্পন্ন রেডি-মিক্স কনক্রিট প্ল্যান্টের ব্যবসা নিস্পত্তির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রার (ডলার) সংকটের জন্য কাঁচামাল আমদানিতে ব্যাঘাত, অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়নে বিরাজমান স্থবিরতা এবং রেডি-মিক্স ব্যবসায় নতুন করে ভ্যাট আরোপ করায় দাম বৃদ্ধি এবং চাহিদা সঙ্কুচিত হবার ফলে এ ব্যবসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানির সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top