সকল মেনু

প্রাইম টেক্সটাইলের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৪৩ পয়সা হয়েছিল।

আগামী ২৪ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ০২ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top