সকল মেনু

কোহিনূর কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারকে ৬০ শতাংশ (৫০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

মঙ্গলবার, ৫ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২৮ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top