পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির লভ্যাংশ রবিবার, ২৬ অক্টোবর ঘোষণা করেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে পাওয়া তথ্য নিম্নে-
পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১০২ শতাংশ। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৪০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ২ টাকা ৩০ পয়সা আয় (ইপিএস) হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৫২ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬ টাকা ৬ পয়সা।
ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭২ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২৯ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬২ পয়সা।
আগামী ১৩ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি (আর. এন. স্পিনিং মিলস লিমিটেড): কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটি শেয়ারপ্রতি ১১ পয়সা আয় (ইপিএস) করেছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১৯ পয়সা আয় করেছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৮ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর, রোববার বেলা সাড়ে ১২টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সোমবার, ২৭ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ১২ টাকা ৩২ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৫৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৯৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৩৮ পয়সা।
আগামী ৮ ফেব্রুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৪ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল): কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৩ টাকা ৭৮ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৬ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৯ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি ২০ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে এবং আগের বছর আয় হয়েছিল ১৪ টাকা ১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৩ টাকা ৮৯ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কো. (বিডি) লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ৭৬ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৯ টাকা ১৩ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৬ টাকা ৫৭ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫০ পয়সা। তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১০৫ টাকা ৫৯ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, বিকাল ৩ টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ): গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫ টাকা ৫১ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৯৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৮৮ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, বুধবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইফাদ অটোস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৬১ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫৪ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিলমাইনাস ১ টাকা ৮০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৫৬ পয়সা।
আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
গ্রামীণফোন লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৫৬ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৫ টাকা ৫৯ পয়সা।
অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ১৬ টাকা ৭৭ পয়সা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২১ টাকা ৮৮ পয়সা আয় হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৬ টাকা ৭২ পয়সা।
বিডিকম অনলাইন লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এরমধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস।কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৬ পয়সা ইপিএস দিয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৮৫ পয়সা আয় করেছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৫৮ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ২ টাকা ৩৪ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩৩ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৩৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ১৪ পয়সা।
আগামী ২২ জানুয়ারি সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
শ্যামপুর সুগার মিলস লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ৫০ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪৮ টাকা ৮৪ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২২ টাকা ৪৫ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৫৫ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১ হাজার ৩১০ টাকা পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১১ টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১২ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
জিল বাংলা সুগার মিলস লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। কোম্পানিটির শেয়ারপ্রতি ৭৮ টাকা ৮৭ পয়সা লোকসান করেছে এবং আগের বছর শেয়ারপ্রতি টাকা পয়সা করেছিল। গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) ছিল ১ হাজার ১৩৯ টাকা ১৯ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৩ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড: কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫৫ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ৫৩ পয়সা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৪৮ পয়সা এবং আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৩৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ১২ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, বেলা ১২ টায় হাইব্রিড পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৯ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ১ টাকা ০৪ পয়সা ইপিএস দিয়েছে। আগের বছর শেয়ারপ্রতি ৪২ পয়সা আয় করেছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ০৬ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১৭ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমান ফিড লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ দেবে।কোম্পানিটির শেয়ারপ্রতি ২২ পয়সা ইপিএস দিয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ১৯ পয়সা আয় করেছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৩ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
আমান কটন ফাইবার্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি ২১ পয়সা ইপিএস দিয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ২৫ পয়সা লোকসান করেছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৬৩ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর বেলা ১২ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির বড় লোকসান হয়েছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা এবং গত বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা।অন্যদিকে, চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৫-সেপ্টম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ৫ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ০৩ পয়সা আয় হয়েছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ১৫ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।