সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে আবারও নিয়মিত কার্যক্রম শুরু করছে। গত ৩০ সেপ্টেম্বর কারখানার জরুরি রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ১ অক্টোবর থেকে কোম্পানিটির নিয়মিত কার্যক্রম শুরু হবে। গত ৭ সেপ্টেম্বর ডিএসইতে দেওয়া তথ্যে সিভিও পেট্রোকেমিক্যাল জানিয়েছিল, জরুরি রক্ষণাবেক্ষণের জন্য তাদের কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু করার কথা জানিয়েছে কোম্পানিটি।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ১, ২০২৬ , ২:০১ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।