সকল মেনু

বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২১ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১.৫০ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসকে ট্রিমসের শেয়ার দর বেড়েছে ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.০০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১১ দশমিক ৭২ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ১৬.২০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সান লাইফ ইন্স্যুরেন্সের ১০.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ১০.৭৬ শতাংশ, সমতা লেদারের ১০.২৭ শতাংশ, তুং-হাই নিটিংয়ের ৯.৫২ শতাংশ, দুলামিয়া কটনের ৯.১০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৮.১৬ শতাংশ ও প্যারামাউন্ট টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top