প্রকাশ : সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচকসহ সবকটি সূচকই কমেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ কমে ৫ হাজার ৫২৪ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে।
একই সময়ে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৯৮ দশমিক ০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ৩০ কোম্পানির সূচক ডিএস৩০ ৩ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ২ হাজার ৯৪ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ১ লাখ ৭২ হাজার ৬১৫টি লেনদেন হয়েছে। এ সময়ে ২০ কোটি ৮৩ লাখ ৮৬ হাজার ৭৯০টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৬৩৪ কোটি ৫২ লাখ ৪০ হাজার টাকা।
এদিন ডিএসইতে ১৪২টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে, দর কমেছে ১৭৮টির।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২৯, ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।