সকল মেনু

বেস্ট হোল্ডিংসের সভা ২৯ ডিসেম্বর

বেস্ট হোল্ডিংস পিএলসি ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করেছে। গত ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২০৯তম সভায় বিস্তারিত আলোচনার পর ২০২৫ সালের জন্য ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির এজিএম আগামী ২৯ ডিসেম্বর, ২০২৬ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে এবং আগামী ৬ ডিসেম্বর, ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এজিএমের স্থান ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top