সকল মেনু

সমতা লেদারের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সমতা লেদার লিমিটেড ২০২৫-২৬ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা এবং আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা।

অন্যদিকে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা  এবং আগের হিসাববছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকর অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ পয়সা এবং যা আগের হিসাববছরের একই সময়ে ঋণাত্মক ৪২ পয়সা ছিল।

২০২৬ সালের ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪০ পয়সা। ২০২৫ সালের ৩০ জুনে যা ছিল ১৪ টাকা ৩৭ পয়সা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top