সকল মেনু

মঙ্গলবার ৫ কোম্পানির লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার, ২৪ নভেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- রানার অটোমোবাইলস পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ কারণে এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।

রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে মঙ্গলবার কোম্পানি ৫টির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে বুধবার, ২৫ নভেম্বর থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top