সকল মেনু

সভার তারিখ ঘোষণা ৪ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো বিভিন্ন মেয়াদের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে। বিস্তারিত নিচে-

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ২৯ নভেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

যমুনা অয়েল পিএলসি: কোম্পানিটির সভা আগামী ২৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি: কোম্পানিটির সভা আগামী ২৬ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top