সকল মেনু

‘এ’ ক্যাটাগরির সব কোম্পানি করতে পারবে ডিজিটাল এজিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের সুযোগ পাবে না। তবে ‘এ’ ক্যাটাগরির সব তালিকাভুক্ত কোম্পানি এবং যেসব কোম্পানি ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করবে, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। এই সুযোগের জন্য পরিপালন করতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বেঁধে দেওয়া শর্ত।

মঙ্গলবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ‘এ’ ক্যাটাগরির সকল তালিকাভুক্ত কোম্পানি অথবা যে সকল কোম্পানি ন্যূনতম ৫% নগদ লভ্যাংশ ঘোষণা করছে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে। নতুন সিদ্ধান্তের ফলে জেড ক্যাটাগরির কোনো কোম্পানি এবং বি ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে ৫ শতাংশের কম লভ্যাংশ প্রদানকারী কোম্পানি আর ডিজিটাল প্ল্যাটফরমে এজিএম আয়োজন করতে পারবে না। এদেরকে শেয়ারহোল্ডার অথবা তাদের মনোনীত প্রতিনিধিদের শারীরিক উপস্থিততে এজিএম অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top