সকল মেনু

রেনউইক যজ্ঞেশ্বরের নো ডিভিডেন্ট ঘোষণা

স্টাফ রিপোর্টার: রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটি শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৩ টাকা ২৪ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ২৩ টাকা ৩২ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকশানে ছিল ৬৬  টাকা ৪৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top