সকল মেনু

প্রতি শেয়ারে ১ টাকা ২৫ পয়সা লভ্যাংশ দেবে জেএমআই হসপিটাল

স্টাফ রিপোর্টার: বিনিয়োগকারীদের জন্য ১২.৫০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ১২৪ তম সভা। এতে প্রতিষ্ঠানটির সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেয়া হয়।

এসময় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ৩১ টাকা ৪৯
পয়সা।

মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জানুয়ারি, ২০২৩ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর, ২০২২।

জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুরাইয়া আক্তার রিনা, পরিচালক মো. মহিউদ্দিন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মো. হেমায়েত হোসেন, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর প্রধান অর্থ কর্মকর্তা সুবাস চন্দ্র বণিক এবং কোম্পানি সচিব মো. সফিকুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top