প্রকাশ : অক্টোবর ২৯, ২০২২ , ১:০৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: আমান কটন ফাইবার্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ ঘোষণা করা হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৯, ২০২২ , ১:০৮ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।