স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ৩১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা এবং গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ইন্স্যুরেন্সের লোকসান হয়েছে ৬ টাকা ৩২ পয়সা এবং গতবছর একই সময়ে ৬ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৮ টাকা ৫৭ পয়সা।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৩০, ২০২২ , ৫:৩৪ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।