প্রকাশ : মে ২৪, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড।
বুধবার (২৪ মে) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ১৭২তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৬০০ কোটি টাকা মূল্যের এই মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের মেয়াদ ৭ বছর। বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার এডিশনাল টায়ার মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৪, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।