স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ আগস্ট) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে লেনদেন ঠেকেছে হাজার কোটিতে। সোমবার (৮ আগস্ট) ডিএসইতে প্রায় সবগুলো খাতের দরপতন হলেও বেড়েছে প্রকৈাশল খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার (৮ আগস্ট) ডিএসইতে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৩ কোটি ৮৭ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ১ হাজার ১১৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই’র প্রধান সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৭ পয়েন্টে। সোমবার (৮ আগস্ট) ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।