সকল মেনু

উত্থানে পুঁজিবাজার, রোববার ডিএসইতে দেড় ঘণ্টায় ৩৪৬ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সকালে মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরে সূচক কমেছে। এ দিন সকাল ১১টা ২৫ পর্যন্ত ডিএসইতে ৩৪৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এ সময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স ২২.২৫ সকালে পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৩.৬৯ পয়েন্টে অবস্থান নিলেও পরে কমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪.৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭০.৬৭ পয়েন্টে অবস্থান নিলেও সাড়ে ১১টার দিকে তা অনেক কমেছে।

লেনদেন বাড়লেও ডিএসই’র প্রধান সূচক ডিএসইক্স  সাড়ে ১১ টায় ১ পয়েন্ট কমে তার স্থান থেকে নিচে নেমেছে।

ডিএস৩০ সূচক ৬.৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬.৫৩ পয়েন্টে ছিল, এখন তা নিচে নেমে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top