প্রকাশ : আগস্ট ২৩, ২০২২ , ৪:৫১ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কর্পোরেট উদ্যোক্তা পরিচালক অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কোম্পানির ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার বেচবে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৮৮ লাখ ১৯ হাজার ৯১৯টি শেয়ার আছে।
অন্যদিকে কোম্পানির মনোনীত পরিচালক রাশেদ আহম্মেদ চৌধুরী ২৪ লাখ ৩৭ হাজার ৫০০ শেয়ার কিনবে।
এই পরিচালকেরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবে।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৩, ২০২২ , ৪:৫১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।