সকল মেনু

সোমবার লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা

স্টাফ রিপোর্টার : ওরিয়ন ফার্মা লিমিটেড সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে। সোমবার কোম্পানিটির ১৫০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্র জানায়, সোমবার কোম্পানিটি ১ কোটি ৫ লাখ ৯৯ হাজার ২১৫টি শেয়ার হাতবদল করেছে। বেক্সিমকো লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৮৭ লাখ ১৫ হাজার ৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৪৫ লাখ টাকা।

সোনালী পেপার লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১১ লাখ ১০ হাজার ৭২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮১ কোটি ৬৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, ইস্টার্ণ হাউজিং, জেএমআই হসপিটাল, বিবিএস, শাইন পুকুর সিরামিকস ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top