স্টাফ রিপোর্টার : নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির মুনাফা বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৮৫ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪৮ পয়সা আয় হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৩ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৯ পয়সা এবং গতবছর একই সময়ে ১ টাকা ৬৫ পয়সা ইপিএস হয়েছিল। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৭৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিরি এনএভি হয়েছে ৩৯ টাকা ৫১ পয়সা।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ১৭, ২০২২ , ১১:৫১ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।