প্রকাশ : নভেম্বর ২২, ২০২২ , ১১:১৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে। তার পদোন্নতি বিষয়ে সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
তিনি ১৯৮৯ সালে সিনিয়র অফিসার পদে আইসিবিতে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) হতে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর উপর এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
এছাড়াও তিনি ব্যাংকক স্কুল অব ম্যানেজমেন্ট হতে ইফেক্টিভ লিডারশিপ অ্যান্ড পিপল ম্যানেজমেন্টের(Effective Leadership and People Management) উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ২২, ২০২২ , ১১:১৭ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।