সকল মেনু

বিএসইসির সম্মতি নেই বিডি মনোস্পুল পেপারের বোনাস শেয়ারে

স্টাফ রিপোর্টার: পর্ষদ ঘোষিত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডর (বিডি মনোস্পুল পেপার) ১০ শতাংশ বোনাস শেয়ারে অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (১ জানুয়ারী/২০২৩) এ তথ্য জানা গেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন- ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ১০ ও স্টক ১০ মিলে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

নির্দেশনা অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। যেকারণে বোনাস শেয়ার ঘোষণার পর তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে কোম্পানিটি।  আবেদনের প্রেক্ষিতে বোনাস শেয়ারের লভ্যাংশ প্রত্যাখ্যান করেছে বিএসইসি।

এর আগে, ২০ শতাংশ লভ্যাংশের পাশাপাশি অন্যান্য এজেন্ডা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top