স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ক্রেতাশূন্য হয়েছে অধিকাংশ কোম্পানি। লেনদেনে অংশ নেওয়া ১৭০ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। বস্ত্র ও প্রকৌশল খাতের ২২টি কোম্পনি ক্রেতাশূন্য।
এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ ও বীমা খাতের ১৮ কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১৭টি, জ্বালানি খাতের ১৫ কোম্পানি, খাদ্য খাতের ৭টি, আর্থিক, বিবিধ খাতের ৪টি, সিমেন্ট ও টেলিকমিউনিকেশন খাতের ৩টি, সিরামিক, সেবা, ট্যানারি খাতের ২টি, আইটি ও কাগজ খাতের ১টি কোম্পানি।
শেয়ার করুন-
প্রকাশ : মার্চ ১৬, ২০২৩ , ৭:৫৩ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।