প্রকাশ : জুন ২২, ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডর নির্বাহী কমিটির ৮৫৬তম সভা বুধবার (২১ জুন) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্যবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; মোঃ সানাউল্লাহ সাহিদ এবং খন্দকার শাকিব আহমেদ উপস্থিত ছিলেন। ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান সভায় ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২২, ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।