সকল মেনু

স্কয়ার ফার্মা ও ইউরো ফার্মার ওষুধ উৎপাদন চুক্তি

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিজেদের ওষুধের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও একটি ওষুধ কোম্পানির সাথে উৎপাদন চুক্তি করেছে। কোম্পানিটির নাম ইউরো ফার্মা লিমিটেড।

সোমবার, ৭ আগস্ট অনুষ্ঠিত স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তি সংক্রান্ত অনুমোদন দেয়া হয়েছে।চুক্তি অনুযায়ী ইউরো ফার্মা লিমিটেড বিদ্যমান পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে এবং নতুন পণ্য প্রবর্তনের জন্য স্কয়ার ফার্মার পক্ষ থেকে পণ্য উৎপাদন করবে।

গত মাসে এরিস্টোফার্মার সাথে একই ধরনের একটি চুক্তি করে স্কয়ার ফার্মা। যা গত ১২ জুলাই স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top