সকল মেনু

ঢাকার শেয়ারবাজারে সোমবার মিশ্র প্রবণতা, সূচকের উত্থান-পতন

ঢাকার শেয়ারবাজারে সোমবার মিশ্র প্রবণতা দেখা যায়। ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিনের লেনদেন শুরু হলেও একপর্যায়ে সূচক পড়ে যায়। প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট লেনদেনের পর বাজার আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। শেয়ারের দামও বাড়তে শুরু করেছে।

তবে দিনের প্রথম ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সর্বনিম্ন মূল্যস্তরের বাইরে যেসব কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে, সেই সব কোম্পানির মধ্যে বেশির ভাগের দাম কমেছে, যদিও দিনের শুরুতে এসব শেয়ারের দাম বেড়েছিল। এখন আবার সেগুলোর দাম বাড়ছে।

তবে সোমবার (১১ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে আছে যথারীতি ফু ওয়াং ফুড। এই কোম্পানিটি কয়েক মাস ধরেই লেনদেনের শীর্ষে থাকছে। দ্বিতীয় স্থানে আছে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় আছে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্ট। এই কোম্পানিগুলোর শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিক হারে বেড়েছে। যদিও বাজার সংশ্লিষ্ট মানুষেরা অভিযোগ করছেন, এসব কোম্পানির শেয়ারের দাম কারসাজির কারণে বাড়ছে। এরাই শেয়ারবাজারে নেতৃত্ব দিচ্ছে।

দিনের এক ঘণ্টা ১৫ মিনিট লেনদেনের পর বাজারের তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ১০ দশমিক ৩৬ পয়েন্ট; ডিএসইএস বেড়েছে ১ দশমিক ৬৭ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৪৫ পয়েন্ট।

এই সময়ে মোট লেনদেন হয়েছে ১২৬ কোটি টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা ফু ওয়াং ফুডের লেনদেন হয়েছে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার; দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার; তৃতীয় স্থানে থাকা সি পার্লের শেয়ার লেনদেন হয়েছে আট কোটি টাকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top