প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৪:০৫ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) নির্দেশনায় মিরসরাই ইকোনমিক জোনে (এমইজেড) অবস্থিত তৃতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ম্যারিকোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরসরাই ইউনিটে প্রাথমিক পর্যায়ে ম্যারিকোর ভ্যালু অ্যাডেড হেয়ার অয়েলের পণ্য উৎপাদন হবে; যার জন্য ২২০ কোটি টাকার বিশাল বিনিয়োগ নিয়ে বিভিন্ন ধাপে ব্যয়ের পরিকল্পনা করেছে ম্যারিকো। ইউনিটটি নতুন অর্থনৈতিক সুযোগের সূচনা করেছে। ফলে এমইজেডসংলগ্ন স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, ম্যারিকো বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত এবং ম্যারিকো ‘মেইড ইন বাংলাদেশ’-এর প্রতিনিধিত্বকারী একটি গর্বিত প্রতিষ্ঠান।
শেয়ার করুন-
প্রকাশ : সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৪:০৫ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।