স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ১৪টি কোম্পানির বোর্ড সভা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই ও সিএসই সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
সভায় বিভিন্ন প্রান্তিকের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
রেনেটা লিমিটেড: আগামী ২১ অক্টোবর দুপুর ১২টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড: সভা আগামী ২৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
আইটি কনসালটেন্টস লিমিটেড: সভা আগামী ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
জাহিন টেক্সটাইল লিমিটেড: সভা আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ১ টাকা ৫০ পয়সা।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড: সভা আগামী ১৯ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছিল ২৩ পয়সা।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড: সভা আগামী ২৩ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৬ লভ্যাংশ দিয়েছিল।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৭ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছিল ৪ টাকা ৪৯ পয়সা।
আর.এন স্পিনিং মিলস লিমিটেড: সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড: সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৩টা ৩০ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
রানার অটোমোবাইলস লিমিটেড: সভা আগামী ১৮ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড: সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: সভা আগামী ১৮ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।
স্কয়ার টেক্সটাইল লিমিটেড: সভা আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।