প্রকাশ : অক্টোবর ২২, ২০২৩ , ৫:১৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত পাঁচ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদনে বছরগুলোর ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ, শেয়ারপ্রতি আয় এনএভিসহ রেকর্ড ডেট এবং এজিএমের তারিখ ঘোষণা করা হয়েছে।
তবে সমাপ্ত ৫টি হিসাববছরের কোনটিতেই বিনিয়োগকারীদের লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানির কর্তৃপক্ষ।শনিবার (২১ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছর কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিলো ২০১৯ সালে ৪৯ পয়সা, ২০২০ সালে ১ টাকা ০৭ পয়সা , ২০২১ সালে ৮০ পয়সা এবং ২০২২ সালে কোম্পানিটির লোকসান হয়েছিলো ৭৩ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৬ পয়সা।এছাড়াও ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১ টাকা ৯৭ পয়সা।
আগামী ০৬ ডিসেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ২০১৯ থেকে ২০২৩ সালের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২২, ২০২৩ , ৫:১৮ পূর্বাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।