স্টাফ রিপোর্টার: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়
কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসাববছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১৭ টাকা ২১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ২২ পয়সা।
আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
শেয়ার করুন-
আপডেট : অক্টোবর ২৬, ২০২৩ , ৩:৪৯ অপরাহ্ণ

আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।