সকল মেনু

বি গ্রুপের ৭ কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফায়

স্টাফ রিপোর্টার: বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ গ্রুপের ৭ কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছে। কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, খুলনা প্রিন্টিং, অলিম্পিক অ্যাক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, ন্যাশনাল ফিড মিল, সেন্ট্রাল ফার্মা ও সমতা লেদার লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫২.১৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৭০ পয়সা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ১৭ টাকা ৮০ পয়সা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৪০.৩০ শতাংশ, অলিম্পিক অ্যাক্সেসরিজের ৩৫.৩৫ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৮.৯৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১৮.১২ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১৬.৫৩ শতাংশ এবং সমতা লেদারের ১২.৪৬ শতাংশ। যার ফলে কোম্পানিগুলোর শেয়ারের বিনিয়োগকারীরা বড় মুনাফায় রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top